নিউজ ডেস্ক ।।
করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ আরো বাড়লে শিক্ষার্থীদের ভিডিওর মাধ্যমে ক্লাস নেওয়া হবে।
রোববার (২৯ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সচিব বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আরো দীর্ঘ হলে শিক্ষার্থীদের পড়াশোনা বিঘ্নিত হবে । শিক্ষার্থীদের এই ঘাটতি পূরণে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লাস নেওয়ার জন্য। থানা শিক্ষা অফিসার ও ক্লাস্টার প্রধান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসারদের মাধ্যমে প্রধান শিক্ষকদের এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।’
শিক্ষার্থীরা ঘরে বসে পাঠ গ্রহণ করতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘এটি অল্প কিছু দিনের জন্য নয়; দীর্ঘ সময়ের জন্যই এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা শিক্ষকদের তালিকা তৈরি করেছি। কী কী বিষয়, কত ঘণ্টা পড়াবো তা ঠিক করা হচ্ছে। শিক্ষার্থীদের মা-বাবাদের মোবাইল নম্বর আমাদের কাছে রয়েছে। প্রধান শিক্ষকরা পাঠ দেওয়ার ব্যবস্থা নিতে সহায়তা করবেন।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
