৩১ মার্চের পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত কি হবে?

নিজস্ব প্রতিবেদক।।

প্রাণঘাতী করোনাভাইরাসের কারনে  ১৬ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এরপর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষাকর্মকর্তা বলেন, দেশে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে একজনের মৃত্যুও হয়েছে। এমন অবস্থা যদি চলতে থাকে তাহলে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসতে পারে। শুধু তাই নয় প্রয়োজনে বাস চলাচলসহ মার্কেটগুলো বন্ধের সিদ্ধান্তও আসার অপেক্ষায় রয়েছে।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়লেও পরবর্তীতে বাৎসরিক ছুটি কমে যেতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রনালয়। তথ্য মতে, করোনার ছুটির সাথে গ্রীষ্মের ও রোজার ছুটি সমন্বয় করা হবে। তখন ছুটি কমে আসতে পারে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.