নিজস্ব প্রতিবেদক।।
সম্প্রতি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা দাবি করেছেন, অ্যান্টি-ম্যালেরিয়াল ওষুধ ক্লোরোকুইন অথবা এইচআইভি দমনের মিশ্র ওষুধ রিটোনাভি কিংবা উভয় ওষুধের সংমিশ্রণ করোনাভাইরাস নিরাময়ে সাফল্য এনে দেবে।
এদিকে জানা গেছে, ‘ইন্টারফেরন আলফা টু-বি’ নামে পরিচিত এক ওষুধ কভিড-১৯ এ আক্রান্ত রোগীদের ওপর প্রয়োগে ব্যাপক সফল হয়েছে। আক্রান্তদের অনেকে নাকি সুস্থ হয়ে উঠেছেন।
আরো জানা গেছে, চীনের চিকিৎসকরা করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে এই ওষুধটি সবচেয়ে বেশি ব্যবহার করেছেন। এ ওষুধ ব্যবহার করে এক হাজার ৫০০ জনের বেশি রোগীকে সুস্থ করে তুলেছেন তারা।
করোনাভাইরাসে কার্যকরি এ ওষুধটি তৈরি করেছে কিউবার সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (সিআইজিবি)।
কিউবাভিত্তিক সংবাদমাধ্যম গ্র্যানমা এসব তথ্য জানিয়েছে। এছাড়াও মেডিকক্রিভিউ, আহোরা ডট কম অনলাইম মাধ্যমও এসব তথ্য নিশ্চিত করেছে।
ইন্টারফেরন আলফা টু-বি এর উদ্ভাবক ড. লুইস হেরেরা বলেন, ‘ইন্টারফেরনের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যেগুলো খুবই সামান্য। তাই বলা যেতে পারে এটি নিরাপদ। আমরা আগেও এর সুফল পেয়েছি। আর করোনা প্রতিরোধে সবাইকেই এটা দিতে চাই। চিকিৎসা যে কোন ব্যবসার জিনিস নয়, মৌলিক অধিকার, আমার মনে হয় সেই বিষয়টি উপলব্ধির সময় এসেছে আবার।’
এরই মধ্যে চীনা একটি কোম্পানির সাথে যৌথভাবে উৎপাদিত হচ্ছে ইন্টারফেরন আলফা টু-বি। করোনার প্রাদুর্ভাব শুরুর পরই চীনে সফলভাবে এর প্রয়োগে দেড় হাজার রোগী সুস্থ হয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জার্মানিতেও করোনায় মৃত্যুহার কমেছে ইন্টারফেরন আলফা টু-বি’র কারণে।
শুধু চীনই নয়, লাতিন আমেরিকার অন্য দেশ, এমনকি ইউরোপ আমেরিকার উন্নত দেশগুলো কিনছে ইন্টারফেরন। অন্যদিকে, কিউবাও আশ্বস্ত করেছে, সবাইকে দেয়ার মত পর্যাপ্ত ওষুধের মজুদ রয়েছে তার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
