এমপিও কমিটির সভা ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক।।

এমপিও কমিটির সভা আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। এ সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেয়া, শূন্য পদের বিপরীতে নতুন এমপিওভুক্তি, পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হয়।
সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিতব্য সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল,  বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.