নিজস্ব প্রতিবেদক।।
ত্রয়োদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন হাইকোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ত্রয়োদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (১ হাজার ৩০০ বিজেএস) পরীক্ষা, ২০১৯ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্যকারণবশত আগামী ১৯ মার্চ হতে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা স্থগিত করা হলো। উল্লেখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি মারফত জানানো হবে।’
প্রসঙ্গত গত ১১ মার্চ ১৩তম বিজেএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ফলাফল ঘোষণা করা হয়। পরীক্ষায় ৪২০ জনকে উত্তীর্ণ দেখানো হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য আগামী ১৯ মার্চ থেকে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত দিন ধার্য রাখা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
