এইচএসসি পরীক্ষা ১ এপ্রিল শুরু হবে তো?

নিজস্ব প্রতিবেদক।।

আগামী ১ এপ্রিল থেকে পূর্ব নির্ধারিত এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের অধীন সব পরীক্ষা কেন্দ্রের সচিবদের সভা ডাকা হলেও তা স্থগিত করা হয়েছে। কবে এ সভা হবে সে তারিখও নির্ধারণ করেনি বোর্ড কর্তৃপক্ষ। এইচএসসি পরীক্ষার বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডে সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক বলেন, পরীক্ষার বিষয়ে মন্ত্রী বিস্তারিত বলেছেন।

এখনো অনেক দিন সময় আছে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তারা বাসায় বসে প্রস্তুতি নেবে। কলেজ ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ১৮ তারিখ থেকে এমনিতেই সব ধরনের কোচিং বন্ধের নির্দেশনা জারি করতাম।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.