এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জকে দেশের শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণা

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

৯ মার্চ সোমবার বিকালে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস এর প্রথম চিফ স্কাউট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জকে শতভাগ স্কাউট জেলা হিসেবে ঘোষণা দেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

তিনি বলেন, জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শতভাগ স্কাউটের কার্যক্রমকে ধরে রাখার জন্য অনুরোধ জানাবো। স্কাউটের সবাইকে ওরিয়েন্টশন ট্রেনিং এবং ৫ দিনের বেসিক কোর্স করিয়ে প্রতিটি স্কুলে স্কাউটের দল খুলে তাদের ভেতর স্কাউটের অনুভুতি তৈরি করাই ছিল আমাদের মূল লক্ষ্য। বাংলাদেশ স্কাউটস যে মূলমন্ত্র নিয়ে এগোচ্ছে তা অবিস্বরণীয়। স্কাউটস বিনয়ী ও বিশ্বাসী হতে শেখায়। একই সাথে তারা বিনোদনচিত্ত নিয়ে কাজে নির্মল থাকার অনুপ্রেরণা দেয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও বাংলাদেশ স্কাউট জেলা শাখার কমিশনার রেহেনা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা আঞ্চলিক উপ-কমিশনার (সংগঠন) এ কে এম মোস্তাফা কামাল, ঢাকা আঞ্চলিক পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলাম।

স্কাউটস নারায়ণগঞ্জ জেলার সভাপতি আরো বলেন, মুজিব শতবর্ষের প্রোগামে জাতীয় পর্যায় যতগুলো অনুষ্ঠান আছে তার সবগুলো যেন পালন করতে পারি। নারায়ণগঞ্জ জেলা শত সংগ্রাম ও ঐতিহ্যের। এই জেলা সারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখে। নারায়ণগঞ্জ অনেক কিছু পারে। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। ভাষা আন্দোলন করেছে। মুক্তিযুদ্ধের সংগ্রাম করেছে। আওয়ামী লীগের শতঅর্জনে ছিলো এই নারায়ণগঞ্জ। অতএব স্কাউটিংয়েও নারায়ণগঞ্জ এগিয়ে থাকবে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড.মাহাবুর রহমান মাসুম বলেন, এই শহরের একজন স্কাউটার হিসেবে আমি গর্ববোধ করি। আমৃত্যু স্কাউটের সাথে থাকতে চাই। মৃত্যু হলে স্কাউট অফিসের সামনেই আমার যাতে জানাযা হয়। আমি স্কাউটকে ভালোবাসি এবং বিশ্বাস করি আজ যেই শতভাগ স্কাউটিং শতভাগ পরিপূর্ণ হয়েছে তা শুধু আনুষ্ঠানিকতায় নয়। আমরা যাতে মনে প্রাণে স্কাউটের আইন মেনে সঠিকভাবে পালন করতে পারি, তবেই নারায়ণগঞ্জ বাংলাদেশের মধ্যে মান অক্ষুন্ন রাখতে পারবে। আমার আবেদন থাকবে প্রত্যেকটি স্কুলের স্কাউট দলকে সঠিকভাবে পরিচালনা করবেন। আজকের যারা স্কাউটার তারা ভবিষ্যতে বড় হয়ে দেশের স্কাউটার হিসেবে কাজ করবে। দেশের সবচেয়ে বড় সম্পদ দেশপ্রেম।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুম বিল্লাহ, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, সদর ইউএনও নাহিদা বারিক, বন্দর ইউএনও শুক্লা সরকার, সোনারগাঁ ইউএনও সাইদুল ইসলাম, রূপগঞ্জ ইউএনও মমতাজ বেগম, আড়াইহাজার ইউএনও মোঃ সোহাগ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্কাউট ডিসপ্লে প্রদর্শণ করা হয় এবং অতিথিদের ক্রেস্ট তুলে দেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.