পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

জেলা প্রতিনিধি, পাবনা :
পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ৭ই মার্চের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন শুনান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইন্তাজ আলী খানের সভাপতিত্বে ১৯৭১ সালের ৭ই মার্চের জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষন বিভিন্ন শ্রেণি মাল্টিমিডিয়ায় শুনান হয় এবং ১০ম শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাতে মতবিনিময় অনুষ্ঠান করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন স্বাগত বক্তব্য দেন এবং অভিভাবকদেও উদ্দ্যেশে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। বর্তমান প্রজন্ম তথা ছাত্রছাত্রীরা যেন জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলদ্ধি করতে পারে সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ি শ্রেণি শিক্ষকদেও সহযোগিতায় প্রত্যেক শ্রেণিতে মাল্টিমিডিয়ার মাধ্যমে ৭ই মার্চের ভাষণ শুনানোর ব্যবস্থা করা হয়। অপর দিকে বর্তমান ১০ম শ্রেণির ছাত্রছাত্রীরা ২০২১ খ্রি. সালের এস.এস.সি পরীক্ষার্থী। তারা যেন এখন থেকেই লেখাপড়া করে ভাল ফলাফল করতে পারে সে জন্য ১০ম শ্রেণির ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উল্লেখ্য যে, ইতিমধ্যে জানুয়ারি মাসেও অনুরুপ সভা করা হয়েছিল।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.