সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:
হাম-রুবেলা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি উপলক্ষ্যে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে ৭মার্চ শনিবার এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ নুরুল আমীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, মোকারিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউপি চেয়ারম্যান রওশন আরা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তারবৃন্দ।
উল্লেখ্য, আাগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল ২০২০ পর্যন্ত ৯ মাস থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। সকল স্কুল, কলেজ, মাদ্রাসা,বাজার, গ্রোথ সেন্টার, ইউনিয়ন পরিষদসহ সমগ্র উপজেলায় এ টিকাদান কর্মসূচি চলবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
