ঐতিহাসিক ৭ মার্চে ইবি বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি

ইবি প্রতিনিধি।।
ঐতিহাসিক ৭ মার্চে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বঙ্গবন্ধু পরিষদ। শনিবার দুপুর ১২ টায় পরিষদের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমানের নেতৃত্বে তারা এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এর আগে আমতলা থেকে এক র‌্যালি বের করে বঙ্গবন্ধু পরিষদ। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ মুর‌্যালের পাদদেশে এসে মিলত হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, সহ সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক স্বপনসহ সংগঠনটির অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় পরিষদের সভাপতি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ১০১ সদস্য বিশিষ্ট ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের কমিটি অনুমোদন দিয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি সুবিধা ভোগি মহল আমাদের এই কমিটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলেছে। বঙ্গবন্ধু পরিষদ একটি আদর্শিক সংগঠন। এ সংগঠনের বিরুদ্ধে কোন প্রকার ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.