এইমাত্র পাওয়া

রাইট্স,যশোর এর আয়োজনে বাঘারপাড়ায় বাল্য বিবাহ প্রতিরাধ কর্মশালা

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়াঃ
মানবাধিকার সংগঠন রাইট্স,যশোরের অায়োজনে বাঘারপাড়ায় বাল্য বিবাহ প্রতিরাধ বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউ.এস.এ.আই.ডি ও উইনরক ইটারন্যাশনাল এর আর্থিক সহযাগীতায় রাইট্স যশোর এর আয়াজনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার তানিয়া আফরোজ। কর্মশালায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের এসএমসি সদস্য ও সাংবাদিকরা অংশগ্রহন করেন।

কর্মশালায় বাল্য বিবাহের ক্ষতিকর দিক, বাল্য বিবাহের আইন ও শাস্তির বিষয় এবং বাল্য বিবাহ প্রতিরাধে স্থানীয়দর ভূমিকা সম্পর্কে আলাচনা করা হয়।
এসময় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খাঁন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, রাইটস যশোর এর বিসিটি আইপি প্রকল্পের প্রাগ্রাম ম্যানেজার এস এম আজহারুল ইসলাম, প্রাগ্রাম অফিসার আহম্মদ আলী খান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটটর তপন কুমার বিশ্বাস, বাঘারপাড়া প্রস ক্লাবর সভাপতি ইকবাল কবির, প্রধান শিক্ষক অাজম খাঁন প্রমুখ।

প্রসঙ্গত কর্মশালা শেষে বাল্য বিবাহ বন্ধে বাঘারপাড়া উপজেলা নিবার্হী অফিসার তানিয়া আফরোজ অগ্রণী ভুমিকা রাখায় তাকে রাইটস যশোর এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.