এইমাত্র পাওয়া

ভিকারুননিসার ইংলিশ ভার্সন শাখার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন

মীম নোশিন নাওয়াল খান :

দেশের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ইংলিশ ভার্সন শাখার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসের উদ্বোধন করা হলো আনন্দ উৎসবের মধ্য দিয়ে।

আজ স্কুলটির বেইলি রোড শাখায় ইংলিশ ভার্সন ক্যাম্পাস প্রাঙ্গনে এ আয়োজন করা হয়। বেলুন ওড়ানোর মধ্য দিয়ে ইংলিশ ভার্সনের রজতজয়ন্তীর মাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন ভিকারুননিসার অধ্যক্ষ প্রফেসর ফওজিয়া, ইংলিশ ভার্সন প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক নাজমুস সেহার, ইংলিশ ভার্সন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদা জাফর, শিক্ষক প্রতিনিধি বদরুল আলম, জান্নাতুল ফেরদৌস এবং ফাতেমা জোহরা হক।

উপস্থিত ছিলেন দুই কৃতী প্রাক্তন শিক্ষার্থী কিমিয়া অরিন এবং শিশুসাহিত্যিক মীম নোশিন নাওয়াল খান। এছাড়াও এই আয়োজনে উপস্থিত ছিলেন ইংলিশ ভার্সনের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি মাসে ৬৯ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। একই বছরের ১৪ মার্চ ২৫ বছর পূর্ণ করবে প্রতিষ্ঠানটির ইংলিশ ভার্সন শাখা।

১৯৯৫ সাল থেকে ভিকারুননিসার ইংলিশ ভার্সন শাখার যাত্রা শুরু হয়। ইংলিশ ভার্সনের রজতজয়ন্তী উপলক্ষে ২৮ মার্চ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী আনন্দোৎসব করবে প্রতিষ্ঠানটি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.