এইমাত্র পাওয়া

দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা বাতিল!

সম্প্রতি অনুষ্ঠিত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে। গতকাল শনিবার প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ভর্তি বাতিলের নোটিশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক আইনি জটিলতার কারণে বিভিন্ন শাখায় শূন্য আসনে দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিল করা হলো।

ভর্তির আবেদনের জন্য ধার্যকৃত ফি ২০০ টাকা ফেরত দেয়া হবে। আগামী ৩ থেকে ১০ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিষ্ঠানের মূল শাখার (বেইলি রোড) কার্যালয় থেকে আবেদনপত্রের ফি ফেরত নিতে হবে। এ জন্য মূল প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.