এইমাত্র পাওয়া

গণশিক্ষা প্রতিমন্ত্রীর শোক

নোয়াখালী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন সেখের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে প্রাথমিক ও গণশিক্ষা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।   শনিবার গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, মো. জসিম উদ্দিন সেখের আকাল মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো।

যা প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে, উপজেলা শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিন সেখের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন। শুক্রবার নোয়াখালী জেলা শহর মাইজদিতে সড়ক দুর্ঘটনায় সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জসিম উদ্দিন শেখ (৪৫) নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহর মাইজদির গার্লস একাডেমীর সামনের প্রধান সড়কে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি।

জসিম উদ্দিন শেখ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে সদর উপজেলায় ২০১৫ সালের অক্টোবর মাসে যোগদান করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.