এইমাত্র পাওয়া
Exif_JPEG_420

উলিপুরে নিহত শিশু শিক্ষার্থী তুবা’র স্বরণসভা

কুড়িগ্রাম প্রতিনিধি ।।

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দূর্ঘটনায় নিহত শিশু শিক্ষার্থী মাহজাবীন তুবার স্বরণে দো’য়া মাহফিল ও স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মিঠিপর বাজার সংলগ্ন মাতৃছায়া স্কুল চত্বরে অনুষ্ঠিত দো’য়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

মাতৃছায়া ফাউন্ডেশনের পরিচালক নুর আমিনের সভাপতিত্বে তুব’ার প্রথম মৃত্যুবার্ষিকী পালন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদেকুল আলম, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, ইউপি সদস্য আব্দুর সাত্তার, আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম সুজা, নিহত শিশু শিক্ষার্থীর বাবা আলহাজ্ব রেজাউল করিম, মাতৃছায়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুম করিম, কালের কণ্ঠ‘র উলিপুর প্রতিনিধি রোকনুজ্জামান মানু, মাতৃছায়া স্কুলের পরিচালক অনুকুল চন্দ্র বর্মন, শিক্ষা পরিচালক কাঞ্চন বর্মন, অনুকুল চন্দ্র বর্মন প্রমূখ।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২ শতাধিক কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহনে নিহত তুবার স্বরণে ‘নিরাপদ সড়ক চাই’ পথ নাটক পরিবেশিত হয়।

উল্লেখ্য, গত বছরের ২৩ ফেব্রুয়ারি মাতৃছায়া স্কুলের শিশু শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। ##


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.