কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম মটর মালিক সমিতির আপত্তির কারণে কুড়িগ্রাম-দিনাজপুর রুটে বিআরটিসিথর এক জোড়া দুথটি দ্বিতল বাসের উদ্বোধন হল না।
আজ রোববার বাস দুথটি উদ্বোনের কথা ছিল। এ উপলক্ষে উদ্বোধনের অপেক্ষায় থাকা বাস দুথটি সজ্জিত করে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিয়ে আসা হয়। বাস দুথটি উদ্বোধনের আগে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন তার অফিস কক্ষে কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির নেতৃবৃন্দ এবং শহরের বিভিন্ন সেক্টরের গন্যমান্য ব্যক্তিবর্গদেরকে নিয়ে মিটিংয়ে বসেন। মিটিংয়ের সভাপতি জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন কুড়িগ্রাম টু দিনাজপুর রুটে বিআরটিসিথরদুটি দ্বিতল বাস চালু করার পক্ষে কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বক্সির কাছে মতামত জানতে চান।
এর জবাবে কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক বিভিন্ন জেলার উদাহরণ তুলে ধরে বাস দুটি চালুর পক্ষে আপত্তি জানিয়ে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার জন্য আমাকে দুথদিনের সময় দিতে হবে। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন তাকে দুথদিনের সময় দেন।
ফলে আজ রোববার বাস দুথটি আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও সেই উদ্বোধন কর্মসূচী স্থগিত রাখা হয়।কুড়িগ্রাম জেলা প্রশাসকের অফিস কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলী, কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম), জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার, সড়ক ও জনপথ বিভাগের সাব ডিভিশনাল ইঞ্জিনিয়ার সাঈদ মাহফুজার রহমান, দিনাজপুরস্থ বিআরটিসি ডিপোর ম্যানেজার মোঃ জুলফিকার আলী ও কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
