মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর)থেকে।।
দিনাজপুর ফুলবাড়ী ফুলবাড়ী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনস্টিটিউট এ রবিবার (২৩ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,একাডেমিক পুরুস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী রাজেন্দ্র প্রসাদ গুপ্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসস্থিত ছিলেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও বিদ্যালয়ের পৃষ্টপোষক সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম,পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও আমবাড়ী কালজের অধ্যক্ষ নওশাদ আলম নাদিম, পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ,বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। আলোচনা শেষে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট,সনদপত্র,পুরুস্কার বিতরণ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
