জহিরুল হক, বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় চীন থেকে পালিয়ে আসা শিক্ষার্থী ইমরান হোসেনকে (২২) করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রবিবার রাতে বরগুনা জেনারেল হাসপাতালে পুলিশ কর্তৃক ভর্তি করা হয়েছে। ইমরানের বাড়ি বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের আমতলী গ্রামে। তার বাবা মোখলেসুর রহমান জানিয়েছেন, রবিবার সকালে ইমরান বাড়ি ফিরেছে। কবে চায়না থেকে দেশে ঢুকেছে তা তার বাবা সঠিক ভাবে বলতে পারে নাই। তাকে একটি বদ্ধকক্ষে দরজা দিয়ে আটকিয়ে রাখা হয়েছিলো। বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার জানিয়েছেন, বরগুনা সদর ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহনেওয়াজ সেলিম সোমবার সকালে তাকে ইমরানের পালিয়ে আসার খবর নিশ্চিত করেছেন।
বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, ইউএনওর কাছ থেকে খবর পেয়ে তিনি ইমরানকে বাড়ি থেকে এনে রবিবার রাত আটটার দিকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
বরগুনা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. সোহরাব উদ্দিন জানান, ইমরানের গায়ে সামান্য জ্বর ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হবার মতো আর কোন লক্ষণ পাওয়া যাচ্ছেনা। পরীক্ষার পরে তাকে একটি আলাদা কক্ষে রাখা হয়েছে।
এ বিষয়ে বরগুনায় সিভিল সার্জন ডাঃ মোঃ হুমায়ূন শাহীন খান আজ সোমবার বেলা ২টায় প্রেস ব্রিফিং করেছেন। তিনি বলেন,করোনা ভাইরাস নিয়ে আতংকের কোন কারন নাই। এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই যে ইমরান কারনা আক্রান্ত। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
