মোহাম্মদ ইমদাদুল হক মিলন, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে এসএসসি পরীক্ষার্থীকে মাথায় হার্ডবোর্ড নিক্ষেপ করে মারাত্মক জখম করেছে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষক আবুল হোসেন। আজ (সোমবার) সকালে মাদারীপুরে আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে কেন্দ্র সচিব ও উপজেলা প্রশাসন, অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনকে সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
এ বিষয়ে কেন্দ্র সচিব মো. হুমায়ন কবির জানান, সকালে আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী রাকিবুল মৃধাসহ অন্যরাও পরীক্ষায় অংশ নেয়। এ সময় রাকিবুল মৃধা উত্তরপত্র সম্পূর্ণ করছিলেন না অভিযোগে ওই কক্ষের শিক্ষক পরিদর্শক আবুল হোসেন তার উপর ক্ষেপে যায়। এক পর্যায়ে শিক্ষার্থীর কাছে থাকা হার্ডবোর্ড কেড়ে নিয়ে তার মাথায় ছুড়ে মারেন। এতে হার্ডবোর্ডের লোহার পাতে শিক্ষার্থীর মাথা কেটে রক্ত পড়তে থাকে। পরে অন্য শিক্ষকরা দ্রæত এগিয়ে এসে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করান।
তিনি আরো জানান, প্রায় আধ ঘন্টা পরে ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এ ঘটনায় কেন্দ্র সচিব তাৎক্ষনিক অভিযুক্ত শিক্ষক আবুল হোসেনকে সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি দেন।
এ ঘটনায় শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয়রা ক্ষোপে ফুসে ওঠে। আহত শিক্ষার্থী মাদারীপুর পৌর শহরের ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি সদর উপজেলার রাস্তি ইউনিয়নের পূর্ব রাস্তি গ্রামের জব্বার মৃধার ছেলে। আর অভিযুক্ত শিক্ষক আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজের খন্ডকালীন ইংরেজী শিক্ষক।
এ ঘটনার পর ওই কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
