এইমাত্র পাওয়া

আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১০০টি সাইকেল বিতরণ করতে যাচ্ছে ডাকসু

ডাকসু মুজিববর্ষ বাইসাইকেল কর্মসূচী ঘোষণা। “মুজিববর্ষে অন্যের আনন্দ বেদনার সঙ্গি হবার প্রতিশ্রুতি হোক আমাদের অঙ্গীকার”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বাঙালি জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয় মুজিব বর্ষ পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে জাতির পিতার বাহন ছিল বাইসাইকেল। তিনি বাইসাইকেল চালিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আগামী ৮ মার্চ ২০২০ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (শিক্ষাবর্ষ ২০১৯-২০২০) আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে ১০০টি সাইকেল বিতরণ করতে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণীয় করে রাখতে শিক্ষার্থীদের সাইকেল প্রদানের এই কর্মসূচী হাতে নিয়েছে ডাকসু!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে প্রায় ছয় হাজার শিক্ষার্থী ভর্তি হয়। এদের অনেকেই আর্থিকভাবে অস্বচ্ছল। জীবন সংগ্রামের কঠিন পথ পাড়ি দিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ঢাকা শহরের ব্যয়বহুল জীবনে তাদের অনেক অর্থ যাতায়াতে খরচ হয়ে যায়। অনেকে পায়ে হেঁটে নৈমিত্তিক কাজ সম্পাদন করে!

তাদের কষ্টে সমব্যথী হয়ে তাদের জন্য কি করা যায় সেই ভাবনা থেকে কিছু বাই সাইকেল প্রদান করা যায় কিনা তা বাস্তবায়নের জন্য অনেকদিন ধরে চেষ্টা করতে থাকি। অবশেষে যমুনা অয়েল কোম্পানি সাড়া দেয়। হয়তো ১০০টি সাইকেল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কিন্তু শুরু হওয়াটা প্রয়োজন ছিলো বলে মনে করি।

ডাকসু’র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের ১০০ টি সাইকেল প্রদান করা হবে। প্রথমেই কৃতজ্ঞতা যমুনা ওয়েল কোম্পানি কতৃপক্ষের কাছে। বহু জায়গায় অনেকদিন দৌড়াদৌড়ি করবার পর অবশেষে তারা আমাদের আহবানে সাড়া দিয়েছেন।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৮/০২/২০২০ তারিখ হতে ডাকসু ভবন থেকে ফরম সংগ্রহ করার আহবান জানানো যাচ্ছে। ফরম জমাদানের শেষ সময় ২৬/০২/২০২০।

সাদ বিন কাদের চৌধুরী
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.