এইমাত্র পাওয়া

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় গ্রেপ্তার ১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুটুক্তি করায় তথ্য প্রযুক্তি আইনে মো. শমসের আলীকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা।

মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এস আই ইকবাল হোসেন বাংলাদেশ জার্নালকে জানান, গত ৪ ফেব্রুয়ারি নুর করিম সুজন নামে একটি ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক মূলক ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করে। এই স্টাটাসটি প্রচার করেন শমসের আলী। তিনি নগরীর ফেরিঘাট মোড়ে এফ.কে.ট্রেডিং নামক প্রতিষ্ঠানের ডিপো ইনচার্জ।

এ ঘটনায় নগরীর দৌলতপুর থানার রেলিগেট এলাকার এস এম ফজলুল হকের ছেলে মো. ইমদাদুল হক বাদী হয়ে মঙ্গলবার খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর আসামি শমসের আলীকে তার রেলওয়ে কলোনীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা আরো জানান, শমসের আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আসামিকে আদালতের নির্দেশে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে ইমদাদুল হক জেলা প্রশাসকের কাছে এক আবেদনে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এ ধরনের ব্যঙ্গাত্মক মূলক ছবি ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ ও প্রচার করায় আমি মর্মাহত ও ব্যথিত।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.