চলতি এসএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণের দায়ে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানা কুমার সরকারের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল আলম।
এই উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এরই মধ্যে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ৩ তারিখের বাংলা প্রথম পর্ব পরীক্ষা ২০১৮ সালের এমসিকিউ প্রশ্নপত্র দিয়ে ১৪জন পরীক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করেও তা গোপন রাখে।
এমন অভিযোগে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব তথা প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকিউল ইসলাম ১০ ফেব্রুয়ারি রাতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
