কুষ্টিয়ায় গাঁজাসহ এক যুবককে আটক করেছে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।মঙ্গলবার সকালে পোড়াদহ রেলওয়ে জংশন স্টেশনের ৩-নং প্লাটফর্ম থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক ওই যুবকের নাম হাবিবুর রহমান হাবিব। সে চুয়াডাঙ্গা সদরের রেলপাড়ার মৃত নুরুজ্জামানের ছেলে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার এসআই গৌতম কুমার পাল বাংলাদেশ জার্নালকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমান হাবিবকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার স্কুল ব্যাগ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
