মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী, গাজীপুর :
বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বিতরণ সহজীকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভা আজ দুর্বাটি এম ইউ কামিল ( মাস্টার্স) মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সভাপতি ও স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আবু নাঈম মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর পরিচালনায় এ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন আযাদী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক, জনাব সফি উদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ড. ফেরদৌস হোসেন, যুগ্ম সচিব, অর্থ মন্ত্রণালয়, জনাব আহসান হাবীব, মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ার, অর্থ মন্ত্রণালয়, জনাব মোঃ আব্দুল মুকিত, সহকারি পরিচালক অর্থ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যক্ষ তেলাওয়াত হোসেনসহ শিক্ষক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, সচিব মহোদয় আমাকে জাতীয়করণের লক্ষ্যে প্রতিটি জেলা হতে একটি করে মাদ্রাসার নাম সুপারিশ করার জন্য নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো বলেন, দুর্বাটি মাদ্রাসা হতেই এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বেতন সরাসরি তাদের স্বস্ব একাউন্টে জমা করার কার্যক্রম শীঘ্রই শুরু হবে। এরপর পর্যায়ক্রমে সারাদেশে চালু করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
