মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি:
” পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ “- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ ফেব্রুয়ারি বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে নারায়ণগঞ্জে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগণকে গ্রন্থাগারমুখী করা, পাঠাভ্যাস বৃদ্ধি, মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু ও জনগণের বিশ্ববিদ্যালয় হিসেবে লাইব্রেরির ভূমিকাকে দৃঢ় করাই এ দিবসের লক্ষ্য।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার(ট্রাফিক)সালাউদ্দিন, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের সভাপতি কাশেম জামাল,ডা. শাহনেওয়াজ চৌধুরী,সহকারি লাইব্রেরিয়ান এস এম জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির , জেলার বিভিন্ন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারিক বৃন্দ।
এছাড়াও দিবসের কর্মসূচিতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই নিয়ে বই পাঠ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে কুইজসহ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এর আগে সকালে চাষাঢ়ার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে সরকারি গ্রন্থাগারে এসে শেষ হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
