কুবি প্রতিনিধি, মাহফুজ কিশোর :
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২০ পালিত হয়েছে। ‘পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে জমকালো শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়টির ডেপুটি লাইব্রেরিয়ান মহি উদ্দিন মোহাম্মদ তারিক ভূঁঞার তত্ত্বাবধানে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, শাখা ছাত্রলীগ সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ে যখন সুন্দরভাবে জ্ঞানচর্চা হবে তখন বাকি সবকিছুর সমাধান হয়ে যাবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার জন্য পরিবেশ খুবই সুন্দর। আর লাইব্রেরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। লাইব্রেরির কোনো বিকল্প নেই।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
