রাকিব হোসেন,ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৯-২০শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে আল ফিকহ এন্ড লিগ্যাল স্ট্যাডিজ বিভাগে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছেন।
আজ মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বেলা এগারটায় মীর মোশাররফ হোসেন ভবনে বিভাগের হল রুমে এটি অনুষ্ঠিত হয়।
আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন বলেন, , তোমরা মেধাবী বলেই এখানে আসতে পেরেছ।তোমাদের বিশ্ববিদ্যালয় জীবনের সময়টা কাজে লাগাতে হবে সময়ের বা কোন কিছুর অপব্যাবহার করা যাবে না। তাহলেই জীবনে সাফল্যলাভ করতে পারবে এবং ছিনিয়ে আনতে পারবে বিজয়ের মুকুট।
নবীন শিক্ষার্থী বলেন, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান খুব ভাল লেগেছে। বিভাগের বড় ভাইরা অনেক সহযোগিতা পূর্ণ আচারণ করেছে। এছাড়া এই সজানো সুন্দর ক্যাম্পাস আমার খুব ভাল লেগেছে।
বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড.সেলিম তোহা, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন, আল ফিকহ এন্ড লিগ্যাল স্ট্যাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও শিক্ষার্থীরা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
