সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকায় অবস্থিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২০ আজ মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কানাডা কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত প্ল্যানিং ডাইরেক্টর মোঃ রবিউল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রশিদুল আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নি ও সাবেক কৃষিমন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের কন্যা মোছাঃ হাবিবা আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক পরিচালক মো শহিদুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, পুলিশের সাবেক ডিআইজি নূর মোহাম্মদ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আজিজা খানম কেয়া, মোঃ রবিউল আলমের বোন ফাতেমা আশরাফী, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার ইফতেখার মাহমুদ, ভেড়ামারা পৌর মেয়র মোঃ শামীমমূল ইসলাম ছানা, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল মেয়র আবু হেনা মোস্তফা কামাল মুকুলী ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল।
অনুষ্ঠান ভেড়ামারার প্রখ্যাত গম্ভীরা গানের শিল্পী নানার ভূমিকায় অভিনেতা আসাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লাকি আক্তার। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও অটিজম শিশুদের মাঝে প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে ৩০জনকে পুরস্কার বিজয়ী এবং ৫০৬জন শিক্ষার্থীর প্রত্যেককে শান্তনা পুরস্কার পুরস্কার প্রদান করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
