ফুলবাড়ীতে ব্র্যাক মাল্টি ক্লাসরুম শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিয়োগীতা ও মৃধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

মোঃ মশিউর রহমান,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি।।
দিনাজপুর ফুলবাড়ী ব্র্যাক মাল্টি ক্লাসরুম শিশু নিকেতন এর আয়োজনে পৌর এলাকার চকশাহাবাজপুর ব্র্যাক শিক্ষা কর্মসূচি শিশু নিকেতনে ৪ জানুয়ারী সকাল সাড়ে ৯টায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও মৃধা বৃত্তি অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোতাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি(সোসাল এন্টার প্রাইজ) আঞ্চলিক ব্যবস্থাপক সুরেশ চন্দ্র রায়। অন্যান্যদের মাধ্যে সাবেক পৌর কাউন্সিলর মোঃ সৈয়দ কামরুজ্জামান তুহিন, মোঃ রুবেল আহম্মেদ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.