গোপালগঞ্জে সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, সকালে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত এবং আহত হয়েছেন একজন।
আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
