কামরুল হাসান, কলারোয়াঃঃ কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশন, খুলনার সহযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব ডাঃ আব্দুল জব্বার।
প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিলো “মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।” প্রতিপাদ্য বিষয়ের উপর ক্ষুদে তার্কিকগণ পক্ষে-বিপক্ষে নানা তথ্য-উপাত্ত ও যুক্তিতর্ক দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মোঃ মশিউর রহমান, সহকারী শিক্ষক সাইফুল আলম ও রীণা রাণী পাল। সময় নির্ধারণে সহযোগিতা করেন মোঃ তজিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবু বকর ছিদ্দীক, মাওলানা আব্দুদ দাইয়ান, আনারুল ইসলাম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, দেবাশীষ সরদার, জাকিয়া পারভীন, ন্যাশনাল সার্ভিসের নূর জাহান, আসমা খাতুন, মমতাজ খাতুন, সাথী মনি, অফিস সহকারী আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী গোলাপ দলের দলনেতা ফারিয়া ইয়াসমিন ও তার দলের অন্য প্রতিযোগীকে এবং বিজিত দলনেতা সুমাইয়া আক্তার মুন্নী এবং তার দলের অন্য সদস্যদের হাতে পুরস্কার হিসাবে বই-খাতা তুলে দেন অতিথিবৃন্দ।
এসময় “বঙ্গবন্ধু ও বাংলাদেশ” শীর্ষক রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
