বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে পাটগ্রাম উপজেলা রংপুর বিভাগে চ্যাম্পিয়ন

মোস্তাফিজুর রহমান মোস্তাফা লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে রংপুর বিভাগীয় চ্যাম্পিয়নশীপ অর্জন করেছে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বালিকা ফুটবলে টেপুরগাড়ী বিকে সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালকে পাটগ্রাম জগতবেড় পঃ ছিচারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ।বুধবার বিকেলে রংপুর স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু-বঙ্গমাতা বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন চ্যাম্পিয়নদের হাতে পুরস্কার তুলে দেন।
রংপুর বদরগঞ্জের ঝুমা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তিন গোল দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টেপুরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.