এইমাত্র পাওয়া

নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থী আন্দোলন

নানা প্রকার অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) সকাল ১০ টায় পরিবহণ সংকট, উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী বাস না দেওয়া, প্রকট হারে আবাসন সংকট, পরিবহণ চালক নিয়োগে অনিময়ের অভিযোগ, মসজিদ-উপাসনলায়ের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। প্রশাসনের বিরুদ্ধে নানা প্রকার স্লোগানে বিশ্ববিদ্যালয়ের `জয় বাংলা ভাস্কর্যের` সামনে অবস্থান নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

জানা যায়, গত বছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস, আবাসিক হল, অডিটোরিয়াম, উপাসনালয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিন্তু তার প্রতিশ্রুতি অনুযায়ী এখনো নতুন পুরাতন কোন বাস সংযুক্ত করেননি বিশ্ববিদ্যালয়ের পরিবহণ দপ্তরে। মূলত তার কোনো প্রতিশ্রুতিই তিনি পালন করেননি বলে জানা যায়। এ নিয়ে রাগে ক্ষোভে আজ আন্দোলনের মাঠে নামতে বাধ্য হয়েছেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বৃহত্তর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন (উপাচার্য) গতবছর নভেম্বরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ৪টি বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো বাসের দেখা পেলাম না।

অবশ্য শুধু বাসই নয়, মসজিদ-মন্দির, আবাসিক হল, অডিটোরিয়ামসহ আরো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিলেও আদতে বাস্তবায়ন হয়না বলে জানান তারা। তারা আরও বলেন, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য নিয়মকে তোয়াক্কা না করে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এসব অনিয়ম মেনে নেওয়া কাম্য নয়।তাই তালা দিয়েছি, দিতে বাধ্য হয়েছি। আন্দোলনকারীরা জানান, আর কোনো মৌখিক আশ্বাস মানা হবে না, যতক্ষন পর্যন্ত প্রশাসন থেকে লিখিত জবানবন্দি আসবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

উল্লেখ্য, ১৩ তম ব্যাচের কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করে মাঠে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান ভবনেও তালা ঝোলানোর হয়। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়ে দুইটি হলের কাজ চলমান। প্রায় দু বছর আগে কাজ শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শেষ করতে পারেন নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ নিয়ে ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.