তিতাস উপজেলা থেকে:
কুমিল্লার তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২০২০ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১২ টায় প্রতিষ্ঠানের মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি মোঃ তফাজ্জল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উল্লাহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ আনোয়ারা চৌধুরী,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম,কুমিল্লা উওর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ও জেলা শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী নুর নবী চেয়ারম্যান, মজদিপুর ইউনিয়নেরচেয়ারম্যান ফারুক হোসেন সরকার প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহআলম শান্তি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মালেক মোল্লা, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ভূঁইয়া,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,সহ-সভাপতি মোঃ খালেক, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান হাবীব, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা আবদুল আলীম সোহাগ, তিতাস উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাব আলম সায়মন সিকদারসহ এলাকার গণমাধ্যম ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
পরে ২০২০ইং সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
