এইমাত্র পাওয়া

নদী রক্ষায় উদ্বুদ্বকরণ ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জাতীয় নদী রক্ষা কমিশন বাস্তবায়িত ৪৮ নদী রক্ষা প্রকল্পের আয়োজিত ” নদী রক্ষায় উদ্বুদ্বকরণ ও সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ রোববার (২৬ জানুয়ারি) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।

তিনি বলেন মানব জাতিকে বাঁচাতে হলে নদীকে বাঁচাতে হবে। তিনি আরো বলেন কিছুদিন আগে সৌদি আরবে বরফ পড়েছে, অষ্ট্রেলিয়াতে দাবানল হয়েছে। এর কারণ বৈষ্যিক পরিবর্তনের প্রভাব আমাদের নদীর উপর প্রভাব ফেলছে, নদীকে রক্ষা করতেই হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রকল্পের টিম লিডার ও বিশেষজ্ঞ এ.বি.এম. সিদ্দিকুর রহমান উপস্থিত থেকে নদী রক্ষায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন। ধলেশ্বরী নদীর পানি, পরিবেশ দূষণ, দখল বিষয়ে উপস্থাপন করা হয়। এ ছাড়া দখল ও দূষণের কারনে কৃষি মৎস্য ও জলজ প্রাকৃতিক সম্পদের উপর সৃষ্ট প্রভাব ব্যবস্থাপনা ও সংরক্ষণের বিষয়ে উপাস্থাপন করা হয়।

কর্মসূচিতে নদী রক্ষা কমিশন প্রকল্পের ওয়ার্টার রিসোর্স এক্সপার্ট সাজিদুর রহমান সরদার, ন্যাচারাল রিসোর্স এক্সপার্ট মিজানুর রহমান, সোসিয়লোজিষ্ট মোসাদ্দেক হোসেন, এনভায়রনমেন্ট এক্সপার্ট মনির হোসেন চৌধুরী, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আলী ও এফও সঞ্জয় কুমার দাস।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.