এইমাত্র পাওয়া

পেনশন নীতিতে পরিবর্তন: নির্দিষ্টদের জন্য দ্বিগুণ সুবিধা

নিউজ ডেস্ক।। 

দীর্ঘ এক দশক পর দেশে নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবী এতে উপকৃত হওয়া ছাড়াও এতে পেনশনভোগীদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। প্রস্তাবিত নবম পে-স্কেলে পেনশনভোগীদের ভাতা ও মাসিক পেনশনে উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।

জানা গেছে, যাদের বর্তমান মাসিক পেনশন ২০ হাজার টাকার কম, পে-স্কেল অনুযায়ী তাদের পেনশন প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ২০ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে পেনশনভোগীদের ক্ষেত্রে বৃদ্ধির হার হতে পারে সর্বোচ্চ ৭৫ শতাংশ। আর ৪০ হাজার টাকার বেশি পেনশনপ্রাপ্তদের জন্য এই বৃদ্ধি প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

এছাড়া নতুন এ পে-স্কেলে পেনশনভোগীদের জন্য নতুন করে চিকিৎসা ভাতা চালুর প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, ৭৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য মাসিক ১০ হাজার টাকা, ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮ হাজার টাকা এবং ৫৫ বছরের নিচে বয়সীদের জন্য ৫ হাজার টাকা চিকিৎসা ভাতা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গঠিত পুনর্গঠিত পে-স্কেল কমিটি ইতোমধ্যে তাদের সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে। শিগগিরই এ-সংক্রান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.