নিউজ ডেস্ক।।
সুবর্ণচর উপজেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২০২০ অদ্য ২০ জানুয়ারি ২০২০ রোজ সোমবার উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে সম্পন্ন হয়েছে । পশ্চিম চরজব্বর নেয়াজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছিম ফারুকীর সঞ্চালনায় পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম মহোদয়, চেয়ারম্যান , উপজেলা পরিষদ, সুবর্ণচর, নোয়াখালী, মোহাম্মদ আবদুর রব, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী, আজিজুর রহমান,সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী।। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিশু প্রতিযোগীদের উদ্দেশ্য করে বলেন পড়ালেখার সাথে দৈহিকভাবে নিজেকে পরিপক্ব করে তুলতে খেলাধূলায় অংশগ্রহন অপরিহার্য। অনুষ্ঠান শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সকাল ১০.০০ ঘটিকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন এএসএম ইবনুল হাসান ইভেন,উপজেলা নির্বাহী অফিসার, সুবর্ণচর, নোয়াখালী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, সুবর্ণচর, নোয়াখালী,আজহারুল ইসলাম, ইন্সট্রাক্টর, ইউআরসি, সুবর্ণচর, নোয়াখালী, আজিজুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, নোয়াখালী। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী। উদ্বোধন কালে তিনি বলেন নিজেকে যোগ্য করতে গড়ে তুলতে হলে লিখাপড়ার পাশাপাশি শারীরিক ভাবে যোগ্য করার প্রয়োজনে এ সকল প্রতিযোগিতায় অংশগ্রহনের মধ্য দিয়ে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে শিশুপ্রতিযোগীরা নিজেদের তৈরি করে নিবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
