মাদরাসার ২২১ শিক্ষককে এমপিওভুক্তির সিদ্ধান্ত

নিউজ ডেস্ক।।

এমপিওভুক্ত হচ্ছেন মাদরাসার ২২১ জন শিক্ষক-কর্মচারী। মঙ্গলবার (২১ জানুয়ারি) মাদরাসার শিক্ষক-কর্মচারীদের এমপিও অনুমোদন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সফিউদ্দিন আহমদ।

সূত্র জানায়, জানুয়ারি মাসের এমপিও কমিটির সভায় মাদরাসার ২২১ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩২জন, চট্টগ্রাম অঞ্চলের ১৮ জন, কুমিল্লা অঞ্চলের ২৪ জন, ঢাকা অঞ্চলের ২০জন, খুলনা অঞ্চলের ৩৮জন, ময়মনসিংহ অঞ্চলের ২৮ জন, রাজশাহী অঞ্চলের ২৩ জন, রংপুর অঞ্চলের ৩৩জন ও সিলেট আঞ্চলের ৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.