আড়াইহাজারে মাধ্যমিক পর্যায়ে ন্যাপকিন বিতরণ

মোঃ জিয়াউর রহমান : নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক আলোচনা সভা ও স্যানেটারি ন্যাপকিন বিতরণ এবং বঙ্গবন্ধু , মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ শীর্ষক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ৩ হাজার কিশোরীকে স্যানেটারি ন্যাপকিন বিতরণ করা হয়। জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ্ব সুন্দর আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মো: উজ্জল হোসেন প্রমুখ।

অপর এক অনুষ্ঠানে আড়াইহাজারে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি উদ্বোধন করেন সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। মঙ্গলবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা এস এম মাজহারুল হক অডিটরিয়ামে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। সাংসদ উপজেলার ১৬জন ভিক্ষুকের হাতে দোকান, রিক্সা, ছাগল, হাঁস-মুরগী, সেলাই মেশিন, শাড়ি-চুড়ি, চায়ের প্লাক্স-কাপ ও হোগলা পাতা তুলে দেন।

আড়াইহাজারে শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স পেল ৫ শতাধিক চালক। এই উপলক্ষে মঙ্গলবার উপজেলার শহীদ মুঞ্জুর স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যেগে ও আড়াইহাজার পৌর সভার সহযোগিতায় শিক্ষানবীশ ড্রাইভিং লাইসেন্স প্রদান কার্যক্রম ও সড়ক পরিবহন আইন , ২০১৮ সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক পর্যায়ে আড়াইহাজার পৌরসভা ও সাতগ্রাম ইউনিয়নের ৫ শতাধিক ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ধাপে ধাপে সারা উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.