এইমাত্র পাওয়া

“দাবি মোদের একটাই, মুজিব বর্ষের আগেই কলেজ শিক্ষক সরকারিকরণ চাই”

মুজিব শতবর্ষ উপলক্ষে বাঙ্গালি জাতি ও বর্তমান সরকারের উৎসাহ, উদ্দীপনা, আনন্দ ও গৌরবের যেমন শেষ নেই, তেমনি মানুষ গড়ার কারিগর সদ্য সরকারিকৃত কলেজ শিক্ষকদের প্রত্যাশারও যেন শেষ নেই। বিংশ শতকের ত্রিশের দশক থেকে খোকা নামক যে ছেলেটি দরিদ্র ছাত্রদের পড়ালেখার খরচ যোগানের জন্য বাড়ি বাড়ি গিয়ে মুষ্টি চাল উঠাত, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাঙ্গালী জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করার জন্য, তারই যোগ্য উত্তরসূরি শিক্ষানুরাগী, মানবতাবাদী নেত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা শিক্ষাকে তৃনমুল পর্যায়ে পৌঁছে দেওয়া জন্য শিক্ষাকে সরকারিকরণের এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন।

তার এই মহৎ উদ্যোগ আমলাতান্ত্রিক জটিলতায় সদ্য সরকারিকৃত কলেজের শিক্ষা ব্যবস্হাকে তীব্র সংকটের দিকে নিয়ে যাচ্ছে।

কলেজ সরকারি, শিক্ষক বেসরকারি। কলেজ সরকারি ছাত্র ছাত্রীরা দিচ্ছে বেসরকারি ফি । বিগত তিন বছরে প্রবীণ শিক্ষকরা অবসরে চলে যাওয়ায় এবং নতুন শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় এই সংকট প্রকট আকার ধারণ করেছে। পাঠদান ব্যহত হচ্ছে অর্থাৎ সরকারিকরণের সুফল বলতে যা বুঝায় তার ছিটেফোঁটাও এই নব্য সরকারিকৃত কলেজের শিক্ষক, ছাত্র ছাত্রী ও অবিভাবকরা পাচ্ছেনা।
তাই সদ্য সরকারিকৃত কলেজ শিক্ষকদের প্রত্যাশা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষের (১৭ ই মার্চ ২০২০) আগেই এই সকল প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের পদ সৃজন ও এডহক নিয়োগ সম্পন্ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে তাগিদ দিবেন।
মুজিব বর্ষ বয়ে আনুক সদ্য সরকারিকৃত কলেজের প্রায় ১৫০০০ হাজার শিক্ষক কর্মচারী পরিবারে আনন্দ উচ্ছ্বাস, শিক্ষার সুফল পৌঁছে যাক গ্রামের প্রতিটি ঘরে এই হোক আমাদের অঙ্গীকার।
“দাবী মোদের একটাই মুজিব বর্ষের আগেই কলেজ শিক্ষক সরকারিকরণ চাই”

সিরাজুল ইসলাম
প্রভাষক, ইতিহাস বিভাগ,
শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ, গাজীপুর।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.