শিবপুর সংবাদদাতাঃ
গত ২০ জানুয়ারি নরসিংদী জেলার শিবপুর উপজেলায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ আসাদ দিবস। সকালে বিভিন্ন সামাজিক রাজনৈতিক দল ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ আসাদের কবরে পুষ্পস্তবক অর্পন তাঁর আত্নার শান্তি কামনায় দোয়া করা হয়।
এ উপলক্ষে শহীদ আসাদের নামে প্রতিষ্ঠিত শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজে আসাদ কর্নারে শ্রদ্ধা়ঞ্জলি আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃতি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।আলোচনা পর্বে অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হারিছ রিকাবদার বলেন এদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আসাদ একটি বিরাট অর্থপূর্ণ অধ্যায় ।
আসাদের জন্ম না হলে পাকিস্থানের কুখ্যাত লৌহ মানব ফিল্ড মার্শাল আইয়ুব শাহীর পতন ঘটানো অত্যান্ত দূরহ কাজ ছিল।
৬৯-এর এদিনে তৎকালীন স্বৈরাচারী আইয়ুব সরকারের বিরুদ্ধে ঢাকা ছাত্র সংগ্রাম পরিষদের হরতাল চলাকালে পাকিস্তান পুলিশ এবং ইপিআর বাহিনীর বুলেটের আঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান আসাদ। তার মৃত্যুতে ’৬৯-এর গণআন্দোলন চূড়ান্ত রূপ নেয়। সারা বাংলায় ছড়িয়ে পড়ে একটি জনপ্রিয় স্লোগান ‘আসাদের মন্ত্র, জনগণতন্ত্র’।
পাকিস্তানি দখল দারিত্ব থেকে জাতিকে মুক্ত করা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ছিল আসাদের স্বপ্ন। গণঅভ্যুত্থানের মহান জাগরণ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এক উর্বর ক্ষেত্র তৈরি করে এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।শোষণ বঞ্চনা আর দুঃশাসনের শৃঙ্খল হতে দেশকে মুক্ত করার এক লৌহকঠিন শপথ গ্রহণের দিন ২০ জানুয়ারি।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল ও শহীদ আসাদ কলেজিয়েট গার্লস হাই স্কুল এন্ড কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ শাহ আলম খান ও সহকারি অধ্যাপক বজলুর রহমান ইকবাল ও সিনিয়র শিক্ষক দেলোয়ারা বেগম।
বক্তারা আরও বলেন শহীদ আসাদ কে দেওয়া হয়েছে মরণউত্তর স্বাধীনতা পদক।মাননীয় প্রধানমন্ত্রী নিকট শিবপুরের আপামর জনতা ও এলাকা বাসির বহুপ্রতিক্ষিত দাবি শহীদ আসাদের নামে প্রতিষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুলটি জাতীয়করণ করে আসাদের চেতনাকে নতুন প্রজন্মের নিকট পৌছে দিতে অতিশীঘ্রই ব্যবস্থা গ্রহন করবেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
