ঢাকাঃ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ফাজিল (অনার্স) পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ফাজিল (অনার্স) ২০২৪ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ওই পরীক্ষার পরবর্তী তারিখ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৯/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
