এইমাত্র পাওয়া

নেত্রকোনায় ডিপ্লোমা ইন লাইভস্টক শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষকরা অবরুদ্ধ

নেত্রকোনাঃ নিয়োগবিধি সংশোধনের দাবিতে নেত্রকোনায় ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা। একইসঙ্গে ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি অধ্যক্ষসহ শিক্ষকদের তালাবদ্ধ করে রেখেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে জেলা শহরের রাজুরবাজার এলাকায় নিজস্ব ক্যাম্পাসে ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে ৮টি ব্যাচের আড়াইশ শিক্ষার্থীরা।

এসময় অগ্নিসংযোগ করে অধ্যক্ষ ডা. বরুন কুমার দত্তসহ অন্য শিক্ষকদের তালাবদ্ধ করে রাখেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি থেকে বিরত হবে না বলেও জানান শিক্ষার্থীরা।

এর আগে গেল ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেত্রকোনায় সফরকালে স্মারকলিপি দেয়া হয়। ৮ম ব্যাচের শিক্ষার্থী মো. শিহাবোদ্দৌলা বলেন, ‘গেল ২০২৩ সাল থেকে এই আন্দোলন চলছে। বারবার আমাদেরকে আশ্বাস দেয়া হচ্ছে। কিন্তু আমাদের সাথে প্রতারণা করেই যাচ্ছে।’

২য় ব্যাচের শিক্ষার্থী দেলোয়ার হোসেন জানান, তারা আজকে ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। তাদের দাবি না মানা পর্যন্ত চলবে কর্মসূচি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১১/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading