এইমাত্র পাওয়া

শিক্ষক যত ভালো হবেন, ছাত্রও তত ভালো হবে: রাবি উপাচার্য

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, শিক্ষক যত ভালো হবেন, ছাত্রও তত ভালো হবে। একজন আদর্শ শিক্ষক হবেন সৎ, দক্ষ ও নিষ্ঠাবান।

রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষকরা জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর। তারা যে শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষায় আলোকিত করেন, শিক্ষার্থীরা সেই অনুসারে ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেয়। এটা মহান পেশা। তাই একজন মহান শিক্ষক হিসেবে তাকে সৎ ও আদর্শবান হতেই হবে।

জানা গেছে, বিশেষ কারণে নির্দিষ্ট দিনের পরিবর্তে বিশ্ব শিক্ষক দিসব ২ নভেম্বর পালন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিবসটি উপলক্ষে সকালে শোভাযাত্রা এবং আলোচনা সভা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ মর্যাদায় ভূষিত করা হয়। তারা হলেন-সাবেক উপাচার্য ও পিএসসি সদস্য অধ্যাপক আয্হার উদ্-দীন, সাবেক উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম নজরুল ইসলাম।

এছাড়াও দিবসটি উপলক্ষে ‘টেকসই সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা’ শীর্ষক রচনা প্রতিযোগিতা হয়। এতে বিভিন্ন পর্যায়ের বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.