এইমাত্র পাওয়া

বিএড স্কেল ঘিরে জটিলতা নিরসনে মন্ত্রণালয়ে মাউশির প্রস্তাবনা

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অধিভুক্ত কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকদের বিএড স্কেল দিতে একটি প্রস্তাবনা তৈরি করেছে। প্রস্তাবনাটি আগামী সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্ততা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমানে ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা শিক্ষকরা বিএড স্কেল পান। ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে ডিগ্রি নেওয়ার পরও অনেক শিক্ষক বিএড স্কেল পান না। বিষয়টি সমাধানে অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্ত বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো থেকে বিএড ডিগ্রি নেওয়া শিক্ষকদের বিএড স্কেল দিতে একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর প্রস্তুতি চলছে। আগামী সপ্তাহে এ প্রস্তাবনা পাঠানো হবে।

তিনি আরও বলেন, আমাদের পাঠানো প্রস্তাবনায় মন্ত্রণালয় অনুমোদন দেওয়ার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ থেকে বিএডি ডিগ্রি নেওয়ার পর বিএড স্কেল পেতে আর কোনো সমস্যা হবে না।

জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ৯২টি কলেজের বিএড ডিগ্রির মান একই হলেও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কেবলমাত্র ২৩টি কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করা প্রার্থীদের বিএড স্কেল দিচ্ছে। এ কলেজগুলোর মান নিয়ে প্রশ্ন থাকলেও রিটের মাধ্যমে তারা বিএড ডিগ্রির বৈধতা পায়। এর ফলে অসংখ্য শিক্ষক বিএড ডিগ্রি অর্জন করেও স্কেল পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন।

বিএড স্কেলবঞ্চিতদের অভিযোগ, আদালতে রিটের মাধ্যমে ২৩টি কলেজ একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএড ডিগ্রি দেওয়ার বৈধতা দেয়। তবে আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ২৩ কলেজের বাইরে বিএড স্কেল দেওয়া যাবে না মর্মে নোটিশ জারি করেন। রিট করা কলেজগুলো মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এমন নোটিশের ব্যবস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন তারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.