এইমাত্র পাওয়া

বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনাল’র বিভাগীয় মতবিনিময় সভা 

নিজস্ব প্রতিবেদক।

কারিগরি শিক্ষা বিস্তারে করণীয় এবং এসএসসি ভোকেশনাল শিক্ষাক্রমের কর্মচারীদের সমস্যার সমাধানে ও সাবেক ডিজি মহোদয়ের প্রস্তাব বাস্তবায়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বরিশালে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) বরিশাল কার্যালয়ে আজ ২৬ সেপ্টেম্বর রোজ  শুক্রবার সকাল ১১ টায় এ সভা শুরু হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইডিইবি আহবায়ক প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু। বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনাল’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এটিএম নুরুল হুদার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনাল’র সভাপতি প্রকৌশলী সাজেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনাল’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী নাসির উদ্দীন, আইডিইবি বরিশালের সদস্য সচিব প্রকৌশলী মো. শাহীন মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি সেলিম ভূইয়া’র দপ্তর সম্পাদক মনিরুল হক,বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনাল’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহ জালাল।

মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটির সভাপতি ও উপজেলা আইডিইবির সাধারণ সম্পাদক বিন-ই-আমিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. কবির হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন আইডিইবির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। 

সভায় বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি হিসেবে এটিএম নুরুল হুদাকে সভাপতি ও মো. আজাদ হোসেন কে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যদের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজেদুল আলম। নবগঠিত কমিটি অচিরেই পুর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভাগের সকল জেলার ও উপজেলা কমিটি গঠন করবেন।

শিক্ষাবার্তা /এ/২৬/০৯/২০২৫

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.