এইমাত্র পাওয়া

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ২ শিক্ষার্থীকে মা র ধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নাটোরঃ নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের রামাইগাছি এলাকায় এ অবরোধ শুরু হয়। তবে আধা ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ইনস্টিটিউটের সপ্তম ব্যাচের ষষ্ঠ পর্বের দুই শিক্ষার্থী— নাঈম ও পিয়াস রামাইগাছি এলাকায় গেলে সেখানের স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত তাদের মারধর করার পর তাদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা তাৎক্ষণিকভাবে মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘মহাসড়ক অবরোধের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.