নোয়াখালীঃ নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর এলাকার নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদের বহিষ্কারের দাবিতে আজও অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা নিয়ে কোচিং বাণিজ্য, শিক্ষার্থীদের সঙ্গে অশোভন আচরণ, ভর্তি ও বিভিন্ন ফি’র নামে অতিরিক্ত টাকা আদায় করে আসছে প্রধান শিক্ষক মহামুদ রিয়াদ। তারা আরও বলেন, মাহমুদ রিয়াদ ২০১২ সালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।এরপর থেকে তিনি চাপ প্রয়োগ করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করতেন। এর বিনিমিয় শ্রেণি ভিত্তিক প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা নিতেন। কেউ কোচিং না করলে তাকে পরীক্ষায় অকৃতকার্য করে দেন তিনি।
এছাড়া সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয়ের পিয়নদের সঙ্গে কারণে-অকারণে খারাপ আচরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে চলা তার এসব কার্যক্রমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিষয়ে প্রধান শিক্ষক রিয়াদ মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, তার এসব অন্যায়ের বিরুদ্ধে গত মঙ্গলবার (২ সেপটেম্বর) বিক্ষোভ করে শিক্ষার্থী-অবিভাবকরা। তারপরও কোনো ব্যবস্থা না নেয়ায় পুনরায় তারা আন্দোলন করতে বাধ্য হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৯/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
