ডিআইএ’র নতুন ডিরেক্টর অধ্যাপক সহিদুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) নতুন পরিচালক হয়েছেন এমএম সহিদুল ইসলাম। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে ওএসডি হয়ে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে সংযুক্ত ছিলেন।

৪ সেপ্টেম্বর উপ-সচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

একই প্রজ্ঞাপনে ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে ড. মো. খাদেমুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

১৯৮০ খ্রিষ্টাব্দে ডিআইএ প্রতিষ্ঠা করা হয়। সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক ও প্রশাসনিক দুর্নীতি, শিক্ষক-কর্মচারীদের নিয়োগে অনিয়ম ও জাল সনদ শনাক্ত করার দায়িত্ব পালন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একমাত্র প্রতিষ্ঠানটি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.