ঢাকাঃ পুলিশি হামলার বিচারসহ তিন দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। রোববার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার পরে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’র উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে এ কর্মসূচি শুরু করেন তারা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এর আগে বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগের নির্যাতনে নিহত আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান।
তিন দফা দাবিসমূহ হলো
- নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা
- দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা
- বিএসসি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ উপাধি ব্যবহার করতে না পারে
এর আগে গত ২৭ আগস্ট প্রকৌশল শিক্ষার্থীদের পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করে দেয়। একইসঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে অনেকে আহত হন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৯/২০২৫
শেয়ার করুন এই পোস্ট
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Share on Telegram (Opens in new window) Telegram
- Share on X (Opens in new window) X
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Print (Opens in new window) Print
- Email a link to a friend (Opens in new window) Email
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
